শাবি শিক্ষার্থীদের সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীরা।
সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা ও হাইকোর্টের রায় বাতিল এবং ২০১৮ সালে জারিকৃত পরিপত্র পুনর্বহালের দাবিতে শনিবার (৬ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে এই সড়ক অবরোধ করেছে তারা। এতে সড়কের দুপাশে তীব্র যানজটের সৃষ্টি হওয়ায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
এর আগে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে মূল ফটকে এসে সমাবেশে মিলিত হয়।
কোটা না মেধা? মেধা মেধা, আপস না সংগ্রাম? সংগ্রাম সংগ্রাম, দালালি না রাজপথ? রাজপথ রাজপথ, সারা বাংলায় খবর দে কোটা প্রথার কবর দে, মেধা হত্যার অপর নাম কোটা প্রথার জয়গান, মুক্তিযুদ্ধের চেতনা কোটা প্রথা মানেনা এরকম নানা স্লোগানে স্লোগানে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা।
আন্দোলনকারী শিক্ষার্থীরা হাইকোর্টের বৈষম্য রায় দ্রুত বাতিলসহ ২০১৮ সালের পরিপত্র বহাল রেখে কোটা বাতিলের দাবি জানান। ঘন্টাখানেক সড়ক অবরোধ শেষে তারা আবার ক্যাম্পাসে ফিরে যান।
Related News
গোলাপগঞ্জের কুশিয়ারা নদীতে উৎসবমুখর নৌকা বাইচ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার মীরগঞ্জে কুশিয়ারা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। শনিবারRead More
জকিগঞ্জে মা-সন্তানকে বেঁধে ডাকাতি, স্বর্ণ ও নগদ টাকা লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে গভীর রাতে বসতবাড়ির দরজা ভেঙে ভেতরে ঢুকে এক গৃহকর্ত্রী ওRead More



Comments are Closed