অটোরিকশার ইঞ্জিনে লুকিয়ে মাদক পাচার, আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিএনজি চালিত অটোরিকশার ইঞ্জিন কভারের ভেতরে অভিনব কৌশলে মাদক বহন করে আসার পথে ২ জনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৪ জুলাই) ভোরে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পশ্চিম ইসলাম পুর ইউনিয়নের ধলাইব্রীজ সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
এসময় মাদক বহনের কাজে থাকা ওই সিএনজি-অটোরিকশাটি জব্দ করেছে পুলিশ।
আটককৃতরা হলেন- সিলেট সদর উপজেলার বরশাল গ্রামের মৃত মোহাব্বত আলীর ছেলে মোহাম্মদ কলমদর ওরফে কলম (৪৫) ও নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মজলিশপুর গ্রামের মৃত নুরুল ইসলাম খানের ছেলে হিরন মিয়া (৫২)।
পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পশ্চিম ইসলাম পুর ইউনিয়নের ধলাইব্রীজ সংলগ্ন এলাকা থেকে তাদেরকে আটক করে কোম্পানীগঞ্জ থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৪৪ বোতল ভারতীয় তৈরি AC BLACK ৩৭৫ এমএল মদ এবং ১২ বোতল ROYAL STAG ৭৫০ এমএল সহ মোট ৫৬ বোতল মদ উদ্ধার করা হয়। যার বাজারমূল্য ৬৮ হাজার টাকা। এছাড়া মাদক বহনে ব্যবহৃত ওই অটোরিকশাটি জব্দ করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ জানান, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে কোর্টের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
Related News
গোয়াইনঘাটে ট্রলি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কিশোর নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ট্রলি গাড়ি ও হাইড্রলিক ডাম্পার ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রাসেলRead More
বিয়ানীবাজারে আ.লীগ ও ছাত্রলীগের ৪ নেতা-কর্মী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে নাশকতার পরিকল্পনার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের চারRead More



Comments are Closed