সিলেটে স্ত্রী ডিভোর্স দেওয়ায় স্বামীর আত্মহনন
বৈশাখী নিউজ ডেস্ক: বিয়ের কিছুদিনের মধ্যেই কানাডায় গিয়ে স্ত্রী পাঠালেন ডিভোর্স লেটার। সেই কষ্ট সইতে না পেরে অভিমান করে না ফেরার দেশে চলে গেলেন স্বামী মিনহাজ উদ্দিন (২৩)।
বৃহস্পতিবার (৪ জুলাই) সকাল ৯টার দিকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
মিনহাজ সিলেট নগরীর কাজীটুলার বিহঙ্গ আবাসিক এলাকার ৭১ নম্বর বাসার জাহাঙ্গীর আলমের ছেলে। তারা এ বাসায় ভাড়াটে হিসাবে বসবাস করেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মিনহাজ প্রতিদিনের ন্যায় বুধবার রাতে খাবার খেয়ে নিজের শয়নকক্ষে ঘুমাতে যান। বৃহ্পতিবার সকাল ৮টার দিকে পরিবারের সদস্যরা তাকে বার বার ডাকার পরও দরজা না খুললে তারা কোতোয়ালি থানা পুলিশকে খবর দেন। সকাল ৯টার দিকে পুলিশ এসে দরজা খুলে কক্ষের জানালার গ্রিলের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় মিনহাজের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
পারিবারিক সূত্রে জানা যায়, মিনহাজের স্ত্রী কিছুদিন আগে কানাডায় গেছেন। সেখানে গিয়েই তিনি মিনহাজকে ডিভোর্স লেটার পাঠান। ফলে অভিমানে আত্মহত্যা করেছেন মিনহাজ।
এসব তথ্যের সত্যতা নিশ্চিত করে সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দিন সিপন বলেন- খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করেছে। মরদেহের ময়নাতদন্ত হবে। পরিবারের পক্ষ থেকে মামলা বা অভিযোগ দিলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Related News
সিলেট নগরীর যেসব এলাকায় ৯ ঘণ্টা থাকবে না গ্যাস
বৈশাখী নিউজ ডেস্ক: জরুরি পাইপলাইন মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের কারণে সিলেট নগরীর কয়েকটি এলাকায় টানাRead More
সিলেটে হাসপাতাল কর্মচারীদের ওপর হামলার অভিযোগে কর্মবিরতি ও বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ চলাকালে হাসপাতালের কর্মচারীদের ওপর বহিরাগতদের হামলারRead More



Comments are Closed