মোগলাবাজারে বন্যার্তদের মধ্যে নগদ অর্থ বিতরণ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ বদরুল ইসলাম বলেছেন, বন্যার শুরু থেকে সরকার বন্যার্তদের পাশে রয়েছে।পাশাপাশি বিত্তবান ও প্রবাসীরা সাহায্যয়ে এগিয়ে এসেছেন। সরকার, বিত্তবান, প্রবাসীরা বন্যার্তদের পাশে রয়েছেন। এ ধারাবাহিকতা অব্যাহত থাকলে কেই না খেয়ে থাকবে না। আমেরিকা প্রবাসী জসিম উদ্দিনকে বন্যার্তদের পাশে এগিয়ে আসায়, নগদ অর্থ বিতরণ করায় ধন্যবাদ জানান।
বদরুল ইসলাম বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুরে দক্ষিণ সুরমার মোগলাবাজার ইউনিয়ন পরিষদ মিলনায়তনে মোগলাবাজার ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত লোকদের মধ্যে নগদ অর্থ বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
নোয়াখালীর বাসিন্দা আমেরিকা প্রবাসী ইঞ্জিনিয়ার জসিম উদ্দিনের পক্ষ থেকে ও মোগলাবাজারের বাসিন্দা আমেরিকা প্রবাসী মোহাম্মদ খলিলুর রহমান এর সার্বিক সহযোগীতায় নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে দক্ষিণ সুরমা প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম মুসিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মোগলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফখরুল ইসলাম সাইস্তা, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সাবেক সভাপতি আশরাফুল ইসলাম ইমরান, বর্তমান সাধারণ সম্পাদক শরীফ আহমদ, মোগলাবাজার ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের মেম্বার মোঃ মঈনুল হক, ৩নং ওয়ার্ডের মেম্বার মোঃ আইয়ুব হোসেন।
অনুষ্ঠানে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০টি পরিবারকে ১ হাজার টাকা করে নগদ অর্থ বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি
Related News
গোয়াইনঘাটে ট্রলি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কিশোর নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ট্রলি গাড়ি ও হাইড্রলিক ডাম্পার ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রাসেলRead More
বিয়ানীবাজারে আ.লীগ ও ছাত্রলীগের ৪ নেতা-কর্মী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে নাশকতার পরিকল্পনার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের চারRead More



Comments are Closed