মাধবপুরে বেকারি শ্রমিকের রহস্যজনক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপরে নাজমুল (১৪) নামে এক বেকারি শ্রমিক পুকুরে ডুবে রহস্যজনক ভাবে মারা গেছে।
বুধবার (৩ জুলাই ) আনুমানিক সন্ধ্যা ৭টার দিকে মাধবপুর উপজেলা নোয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ঢাকা বেকারির মালিক জাকির হোসেন বলেন, ২/৩ দিন আগে আমার বেকারিতে ছেলেটি এসে চাকরি চায়। এসময় তার বাড়ি ঢাকায় বলে জানায়। পরে আমি আমার বেকারিতে কাজ করতে দেই। বুধবার বিকেলে ছেলেটি গোসল করতে পার্শ্ববর্তী একটি পুকুরে গেলে কিছুক্ষণ পর খবর পাই ছেলেটি পুকুরের পানিতে পড়ে মারা গেছে।
তিনি বলেন, পরে ছেলেটিকে উদ্ধার করে আল-শেফা ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যু নিশ্চিত করেন।
নোয়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ সোহেল জানান, আমি খবর পেয়েছি নোয়াপাড়া বাজারের ঢাকা বেকারির এক শ্রমিক পানিতে পরে মারা গেছে।
এ বিষয়ে মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) আতিকুর রহমান সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ হেফাজতে নিয়ে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়। ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর কারণ জানা যাবে।
আল শেফা ডায়াগনস্টিক সেন্টারের চিকিৎসক ডাঃ মোঃ রাজু ইসলাম জানান, মৃত অবস্থায় ওই বেকারি শ্রমিক কে ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে আসা হয়।
Related News
১৭ ঘণ্টা পর হবিগঞ্জে পরিবহন ধর্মঘট স্থগিত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ-মৌলভীবাজার-সিলেট সড়কে বাস আটকে রাখা ও পরিবহন শ্রমিকদের নির্যাতনের প্রতিবাদে ডাকা অনির্দিষ্টকালেরRead More
হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ-সিলেট রুটে বাস চলাচল নিয়ে হবিগঞ্জ ও মৌলভীবাজারের মালিক-শ্রমিকদের বিরোধের জেরে অনির্দিষ্টকালেরRead More



Comments are Closed