সিলেটের দুটি গ্যাসকূপ খননের কাজ পেল চীনা কোম্পানি
বৈশাখী নিউজ ডেস্ক : বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধির লক্ষ্যে সিলেট-১১ (উন্নয়ন কূপ) ও রশিদপুর-১৩ নং কূপ (অনুসন্ধান কূপ) খননের কাজ পেয়েছে চায়নার সিনোপ্যাক ইন্টারন্যাশনাল পেট্রোলিয়াম সার্ভিস করপোরেশন। এতে ব্যয় ধরা হয়েছে ৪৪৪ কোটি ৮৫ লাখ ৭৯ হাজার ৮৯৩ টাকা ৪৮ পয়সা।
বুধবার (৩ জুলাই) সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব মো. মাহমুদুল হোসাইন খান সাংবাদিকদের জানান, বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধির (বিশেষ বিধান) আইন, ২০১০ অনুসরণে সিলেট-১১ (উন্নয়ন কূপ) ও রশিদপুর-১৩নং কূপ (অনুসন্ধান কূপ) খনন করা হবে৷ এতে ব্যয় ধরা হয়েছে ৪৪৪ কোটি ৮৫ লাখ ৭৯ হাজার ৮৯৩ টাকা ৪৮ পয়সা৷ এ নিয়ে সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড (এসজিএফএল) ও সিনোপ্যাক ইন্টারন্যাশনাল পেট্রোলিয়াম সার্ভিস কর্পোরেশনর মধ্যে চুক্তি সম্পাদনের প্রস্তাব গৃহীত হয়েছে।
তিনি বলেন, প্রস্তাবক মন্ত্রণালয় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। সুপারিশকৃত দরদাতা প্রতিষ্ঠান চায়নার সিনোপ্যাক ইন্টারন্যাশনাল পেট্রোলিয়াম সার্ভিস করপোরেশন।
এছাড়া বৈঠকে অনুমোদিত অন্যান্য প্রস্তাবগুলো হলো: এডিবি, এএফডি, জিইএফ এবং জিওবি এর অর্থায়নে সড়ক ও জনপথ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ‘গ্রেটার ঢাকা সাসটেইনেবল আরবান ট্রান্সপোর্ট প্রজেক্ট (বিআরটি, গাজীপুর- এয়ারপোর্ট)’ শীর্ষক প্রকল্পের প্যাকেজ নম্বর- আরপিডব্লিউ -১.২ এর ক্রয় প্রস্তাবের অনুমোদন দিয়েছে সরকার। এতে ব্যয় হবে ২২ হাজার ৬৭ লাখ ১৫ হাজার ৬৫৬ টাকা। সুপারিশকৃত দরদাতা প্রতিষ্ঠান হলো বাংলাদেশ বিল্ডিং সিস্টেম লিমিটেড-রিমি নির্মাণ লিমিটেড।
Related News
জানুয়ারিতে প্রাথমিকের শিক্ষার্থীরা পাবে ইউনিফর্ম ও নতুন বই
বৈশাখী নিউজ ডেস্ক: ২০২৭ সালের জানুয়ারিতে প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়াRead More
দেশের সব বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা বাড়ানোর নির্দেশ
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের সব বিদ্যুৎকেন্দ্রের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এRead More



Comments are Closed