ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকির প্রতিবাদে মাথায় কাফনের কাপড় বেঁধে বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের এমপি ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে হত্যার পরিকল্পনা ও হুমকির প্রতিবাদে চুনারুঘাটে মাথায় কাফনের কাপড় বেঁধে মানববন্ধন করা হয়েছে।
মঙ্গলবার (২ জুলাই) বিকেল সাড়ে ৪টায় চুনারুঘাট পৌরসভার গোল চত্বরের মধ্য বাজারে বিভিন্ন ব্যানারে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপজেলা সিএনজি শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল কাদির সরকারের সভাপতিত্বে ও ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির চেয়ারম্যান সোহাগ রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ লিয়াকত হাসান, চুনারুঘাট পৌরসভার সাবেক মেয়র নাজিম উদ্দিন সামছু, ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল কাইয়ূম তরফদার, ইউনিয়ন চেয়ারম্যান মুহিতুর রহমান রুমন ফরাজি, চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি মোঃ জামাল হোসেন লিটন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়জুর রহমান রবিন, ব্যবসায়ী কল্যান সমিতির সিনিয়র সহ-সভাপতি ছিদ্দিকুর রহমান মাসুদ, সাধারন সম্পাদক এডভোকেট নাজমুল হোসেন বকুল, পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক মাজেদুল হোসেন লুবন, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক সোহেল আরমানসহ যুবলীগ ও ছাত্রলীগের স্থানীয় নেতৃবৃন্দ।
মানববন্ধনে বক্তারা বলেন, এমপি ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকিদাতাকে দ্রুত খোঁজে বের করে আইনের আওতায় আনতে হবে এবং যদি হুমকিদাতাকে খোঁজে বের করতে বিলম্ব করা হয় তাহলে আমাদের আন্দোলন আরও বৃহত্তর আন্দোলনে গড়াবে।
Related News
১৭ ঘণ্টা পর হবিগঞ্জে পরিবহন ধর্মঘট স্থগিত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ-মৌলভীবাজার-সিলেট সড়কে বাস আটকে রাখা ও পরিবহন শ্রমিকদের নির্যাতনের প্রতিবাদে ডাকা অনির্দিষ্টকালেরRead More
হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ-সিলেট রুটে বাস চলাচল নিয়ে হবিগঞ্জ ও মৌলভীবাজারের মালিক-শ্রমিকদের বিরোধের জেরে অনির্দিষ্টকালেরRead More



Comments are Closed