দোয়ারাবাজারে স্রোতে নৌকা ডুবে ৩ জন নিখোঁজ
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দোয়ারা বাজারের আজমপুর এলাকায় সুরমা নদী পার হতে গিয়ে তীব্র স্রোতে নৌকা ডুবে শিশুসহ তিন জন নিখোঁজ হয়েছেন। নিখোঁজ তিন জনই আজমপুর আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা।
মঙ্গলবার (২ জুলাই) সকাল ১১টার দিকে ডিঙ্গি নৌকা করে সুরমা নদী পার হওয়ার সময় স্রোতের কবলে পড়ে এই দুর্ঘটনা ঘটে। এ সময় মাঝি সাতরে পারে চলে আসতে পারলেও দুই মহিলা ও এক শিশু ডুবে যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা নেহের নিগার তনু। তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি বলে জানান তিনি।
« গবেষণা, এক লিটার পানির বোতলে আড়াই লাখ প্লাস্টিক কণা! (Previous News)
(Next News) জৈন্তাপুরে পুলিশের অভিযানে ৪ জন গরু চোর আটক »
Related News
জগন্নাথপুরে পিকআপ-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরে পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শামসুদ্দিন সাদ্দামRead More
তাহিরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন দিল দুর্বৃত্তরা
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে গ্রামীণ ব্যাংকের একটি শাখার প্রধান দরজায় পেট্রল ঢেলে আগুন দিয়েছেRead More



Comments are Closed