শ্রীমঙ্গলে বালুবাহী ট্রাক চাপায় শিশুসহ নিহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ট্রাক চাপায় সাদিয়া (৮) নামের এক শিশু ও তার খালা পেয়ারা বেগম (৪৫) নিহত হয়েছেন৷
সোমবার (১ জুলাই) রাত আটটার দিকে ভূনবীর ইউনিয়নের পাত্রীকুল এলাকায় এই ঘটনাটি ঘটে ৷ নিহতদের বাড়ি ভূনবীর ইউনিয়নের আলীশারকুল গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত আটটার দিকে সাদিয়া ও তার খালা সড়ক পার হওয়ার সময় প্রথমে একটি বালুভর্তি ট্রাক তাদেরকে ধাক্কা দেয়। পরবর্তীতে আরেকটি বালুভর্তি ট্রাক তাদেরকে চাপা দিলে ঘটনাস্থলেই পেয়ারা বেগম ও হাসপাতালে নেওয়ার পথে সাদিয়া মারা যায়।
এদিকে এই ঘটনার প্রতিবাদে স্থানীয় এলাকাবাসী ভূনবীর-শমসেরগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। অবৈধ বালুর গাড়ী সড়কে চলাচল বন্ধ করার দাবী জানান তারা।
শ্রীমঙ্গল থানা পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা লাশ উদ্বার করেছি। ট্রাক জব্দ করা হয়েছে।
Related News
মৌলভীবাজারে এনসিপির দুই নেতা বহিষ্কার
বৈশাখী নিউজ ডেস্ক: গুরুতর সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মৌলভীবাজার জেলা আহ্বায়কRead More
কুলাউড়ায় হাঁসের সাথে এ কেমন শত্রুতা
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় জমিতে ছড়িয়ে রাখা ধান খেয়ে শাহাবুদ্দিন (৩৫) নামে এক খামারির ডিমপাড়াRead More



Comments are Closed