Main Menu

দক্ষিণ সুরমায় বাস-অটোরিকশা সংঘর্ষ, নিহত ১

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমায় বাস ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে ১জন নিহত হয়েছেন।

সোমবার (১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের দক্ষিণ সুরমার সাতমাইল এলাকায় এ ঘটনা ঘটে।

তবে তাৎক্ষনিকভাবে নিহত ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গ্রীণ লাইন সার্ভিসের একটি বাস সিলেট থেকে ঢাকা যাচ্ছিল। রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের দক্ষিণ সুরমার সাতমাইল এলাকায় পৌছামাত্র সিলেটগামী সিএনজি অটোরিকশার সাথে মুখোমুখী সংঘর্ষ হয়। এসময় সিএনজি অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে অটোরিকশার এক যাত্রী ঘটনাস্থলেই প্রাণ হারান।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে দক্ষিণ সুরমা থানার ওসি ইয়ারদৌস হাসান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানাতে পারবো।

 

Share





Related News

Comments are Closed