মাধবপুর পৌরসভার বাজেট ঘোষণা
হবিগঞ্জ সংবাদদাতা: হবিগঞ্জের মাধবপুর পৌরসভার ২০২৪-২০২৫ অর্থ বছরের করারোপ না করে ২৩ কাটি ২৬ লাখ ৭৩ হাজার ৯শ ৭৯ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে।
রবিবার (৩০ জুন) বেলা এগারটায় পৌর মিলনায়তন আয়োজিত এক সংবাদ সম্মেলনে পর মেয়র হাবিবুর রহমান মানিক বাজেট ঘোষণা করেন।
এ সময় প্যানেল মেয়র মোবারক উল্লাহ, পরে পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আমিনুল ইসলাম, হিসাব রক্ষণ কর্মকর্তা হিরদ্র পাল, পৌর কাউন্সিলর সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রস্তাবিত বাজেট রাজস্ব খাত আয় ৯ কাটি ৬৯ লাখ ৭৩ হাজার ৯শ ৭৯ টাকা, উন্নয়ন খাত ২২ কাটি ৬৭ লাখ ৬৩ হাজার ২শ ৯২ টাকা ব্যয় ধরা হয়েছে এবং উদ্বৃত্ত দেখানো হয়েছে ৫৯ লাখ ১০ হাজার ৬শ ৮৭ টাকা।
পরে মেয়র হাবিবুর রহমান বলেন, আমাদর সীমিত সম্পদ এবং অর্থের মধ্যে নতুন করারোপ না করে রাজস্ব আয় বদ্ধির মাধ্যমে নাগরিক সেবা সুনিশ্চিত করার লক্ষ্য পৌর পরিষদ কর্মকর্তা কর্মচারীর সমন্বয়ে নিবিড় প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।
Related News
১৭ ঘণ্টা পর হবিগঞ্জে পরিবহন ধর্মঘট স্থগিত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ-মৌলভীবাজার-সিলেট সড়কে বাস আটকে রাখা ও পরিবহন শ্রমিকদের নির্যাতনের প্রতিবাদে ডাকা অনির্দিষ্টকালেরRead More
হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ-সিলেট রুটে বাস চলাচল নিয়ে হবিগঞ্জ ও মৌলভীবাজারের মালিক-শ্রমিকদের বিরোধের জেরে অনির্দিষ্টকালেরRead More



Comments are Closed