হবিগঞ্জে তিন হাজার কেজি ভেজাল গুড় জব্দ, আটক ১
হবিগঞ্জ সংবাদদাতা: ভেজাল গুড় তৈরির কারখানার সন্ধান মিলল হবিগঞ্জের বানিয়াচং উপজেলার সুনারু গ্রামে। কারখানাটির এক কারিগরকে তিন হাজার কেজি ভেজাল গুড়সহ আটক করা হয়েছে।
শনিবার (২৯ জুন) রাতে হবিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুল হক সুনারু গ্রামে অভিযান পরিচালনা করে অর্জুন এন্টারপ্রাইজ নামে ভেজাল গুড় তৈরিকারী প্রতিষ্ঠানের কারিগর তীর্থ পালকে (২০) আটক করেন।
অভিযানের সময় কারখানার মালিক পালিয়ে যান। এ ঘটনায় নিয়মিত মামলা দায়েরের মাধ্যমে কারিগর তীর্থ পালকে বানিয়াচং থানায় হস্তান্তর করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুল হক জানান, অর্জুন এন্টারপ্রাইজে ভেজাল গুড় তৈরির পর সেই গুড়কে রাজশাহীর খেজুর গুড় এবং রাজবাড়ীর মরিচা গুড় হিসেবে সিলেট বিভাগের বিভিন্ন স্থানে বাজারজাত করা হতো। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩ হাজার কেজি ভেজাল গুড় জব্দসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও জানান, অপরাধের মাত্রা বিবেচনায় ভ্রাম্যমাণ আদালতে সাজা না দিয়ে আটক কারিগরের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।
Related News
১৭ ঘণ্টা পর হবিগঞ্জে পরিবহন ধর্মঘট স্থগিত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ-মৌলভীবাজার-সিলেট সড়কে বাস আটকে রাখা ও পরিবহন শ্রমিকদের নির্যাতনের প্রতিবাদে ডাকা অনির্দিষ্টকালেরRead More
হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ-সিলেট রুটে বাস চলাচল নিয়ে হবিগঞ্জ ও মৌলভীবাজারের মালিক-শ্রমিকদের বিরোধের জেরে অনির্দিষ্টকালেরRead More



Comments are Closed