Main Menu

পাহাড়িকার বগি লাইনচ্যুত, সিলেট পথে রেল যোগাযোগ বন্ধ

Manual3 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস সিলেটের ফেঞ্চুগঞ্জে লাইনচ্যুত হওয়ায় সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

বুধবার (২৬ জুন) সন্ধ্যা ৭টার দিকে ফেঞ্চুগঞ্জের মাইজগাঁও-মোগলাবাজার সেকশনের কটালপুরে এ দুর্ঘটনা ঘটে। ট্রেনটির দুটি বগি লাইনচ্যুত হয়। এতে সারাদেশের সাথে সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। এসময় বেশ কিছু যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে।

Manual1 Ad Code

জানা যায়, সন্ধ্যা ৭টার দিকে মোগলাবাজার-মাইজগাঁও সেকশনে চট্টগ্রাম থেকে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি লাইনচ্যুত হয়। ট্রেনটির দুটি বগি রেললাইন থেকে পড়ে যায়। এসময় আতংকে ট্রেনের কয়েকজন যাত্রী লাফ দিয়ে পাশের খালে গিয়ে পড়েন। এতে কয়েকজন যাত্রী আহত হয়েছেন।

রাত ৯টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত লাইনচ্যুত বগি উদ্ধার করা সম্ভব হয়নি। ফলে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন দুর্ঘটনা কবলিত ট্রেনটির যাত্রীরা।

দুর্ঘটনার তথ্য নিশ্চিত করে সিলেট রেলওয়ে স্টেশনের ম্যানেজার মো. নুরুল ইসলাম জানান, পাহাড়িকার দুর্ঘটনাকবলিত বগিগুলো উদ্ধারের চেষ্টা চলছে।

Manual1 Ad Code

তিনি আরও জানান, ঢাকা থেকে কালনী এক্সপ্রেস ও জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন দুটি সিলেট আসার কথা থাকলেও ট্রেন লাইনচ্যুত হওয়ায় সেগুলো আটকা পড়েছে।

Manual2 Ad Code

স্টেশন ম্যানেজার নুরুল লাইনচ্যুত হওয়ার কারণ জানাতে পারেননি।

Manual1 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code