শায়েস্তাগঞ্জে ট্রাকচাপায় পুলিশ সদস্যের মৃত্যু
হবিগঞ্জ সংবাদদাতা: ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ট্রাকচাপায় রবিউল ইসলাম নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।
বুধবার (২৬ জুন) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বরিউল শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানায় কর্মরত ছিলেন।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বদরুল করীম বলেন, রবিউল সম্প্রতি শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানায় যোগদান করেন। আজ সকালে থানার সামনে মহাসড়কে কর্তব্যরত অবস্থায় ছিলেন।
এসময় সড়ক পারাপার হতে গেলে ঢাকাগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে।
Related News
হবিগঞ্জে যুবলীগ নেতা বকুল গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ জেলার চুনারুঘাট পৌর যুবলীগের আহ্বায়ক এবং চুনারুঘাট ব্যবসায়িক কল্যাণ সমিতির (ব্যকস)Read More
হবিগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, সাবেক এপিপিসহ আ.লীগের ৭ নেতা গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেয়ার ঘটনায় দায়ের করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আ’লীগেরRead More



Comments are Closed