শান্তিগঞ্জে ট্রাকচাপায় প্রাণ গেল শিশু মরিয়মের
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় রাস্তা পারাপারের সময় ট্রাকের ধাক্কায় মরিয়ম আক্তার (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত মরিয়ম শান্তিগঞ্জের সুলতানপুর গ্রামের ইমদাদুল হকের মেয়ে।
সোমবার (২৪ জুন) সকাল ১১ টায় শান্তিগঞ্জ উপজেলার আব্দুল মজিদ কলেজের সামনে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শান্তিগঞ্জের আব্দুল মজিদ কলেজ সংলগ্ন সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক অতিক্রম করার সময় সিলেট থেকে সুনামগঞ্জগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-২৪-৩১৫৫) মরিয়মকে ধাক্কা দিলে সে ঘটনাস্থলেই মারা যায়। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি রাস্তার পাশে খাদে পড়ে যায়।
খবর পেয়ে শান্তিগঞ্জ থানা পুলিশ ও ফায়ার সার্ভিস টিম মরিয়মের মরদেহ উদ্ধার করে।
জয়কলস হাইওয়ে থানা পুলিশের ওসি আব্দুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সিলেট থেকে সুনামগঞ্জগামী ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই এক শিশু মারা গেছে। ঘাতক ট্রাকটি আটক রয়েছে।
Related News
সুনামগঞ্জে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আহত ১০
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জামালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পৃথক কর্মসূচি পালন করতেRead More
সুনামগঞ্জ সদর উপজেলা কমপ্লেক্স নির্মাণকাজে অনিয়মের সত্যতা মিলেছে, বন্ধ ঠিকাদারের বিল
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুম নির্মাণকাজে অনিয়ম এবং নিম্নমানেরRead More



Comments are Closed