Main Menu

খালেদা জিয়ার সুস্থতা কামনায় সিলেটে যুবদলের দোয়া মাহফিল

বৈশাখী নিউজ ডেস্ক: বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে।

সোমবার (২৪ জুন) বাদ আসর নগরীর জিন্দাবাজারস্থ বায়তুল আমান জামে মসজিদে উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে জেলা ও মহানগর, বিভিন্ন উপজেলা, পৌর ও ওয়ার্ড যুবদলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মাহফিলে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এছাড়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মাগফেরাত, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা এবং দেশ-জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

মাহফিলে উপস্থিত ছিলেন- সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বখত চৌধুরী তারেক, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ এবং মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মো. সম্রাট হোসেন, জেলা ও মহানগর যুবদল নেতৃবৃন্দের মধ্যে থেকে তোফাজ্জল হোসেন বেলাল, নজরুল ইসলাম, কয়েস আহমদ, এমদাদুল হক স্বপন, কল্লোল জ্যাতি বিশ্বাস জয়, ফখরুল ইসলাম রুমেল, জি এম বাপ্পি, মোজাহিদুল ইসলাম জাহাঙ্গীর, এনামুল হক চৌধুরী শামিম, আমিনুল ইসলাম আমিন প্রমূখ।

Share





Related News

Comments are Closed