শান্তিগঞ্জে চেয়ারম্যানের ছেলের ছুরিকাঘাতে যুবক নিহত
সুনামগঞ্জ সংবাদদাতা: সুনামগঞ্জের শান্তিগঞ্জে এক ইউপি চেয়ারম্যানের ছেলের ছুরিকাঘাতে যুবক নিহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার (২১ জুন) সন্ধ্যা সাড়ে ৭ টায় উপজেলার দরগাপাশা ইউনিয়নের সিচনি এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত রুমন মিয়া (৪০) সিচনি গ্রামের হুসমত আলীর পুত্র।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে দরগাপাশা ইউনিয়নের সিচনী পয়েন্ট সুনামগঞ্জ-জগন্নাথপুর মহাসড়কে দরগাপাশা ইউনিয়নের চেয়ারম্যান সুফি মিয়ার ছেলে ফাহিম মিয়া (৩০) ও নাঈম মিয়া (২৫) এর সাথে একই ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাবেক মেম্বার জামিল আহমদ পায়েল ও রুমন মিয়ার সাথে জমি সংক্রান্ত বিরোধ, আধিপত্য বিস্তার ও পূর্ব শক্রুতার জের ধরে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির একপর্যায়ে চেয়ারম্যানের ছেলে ফাহিম মিয়া ও নাইম তাদের হাতে থাকা ধারালো ছুরি দিয়ে রুমন মিয়া ও সাবেক মেম্বার জামিল আহমদ পায়েলকে এলোপাতাড়ি আঘাত করে গুরুতর জখম করে। এরপর স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে কর্তব্যরত চিকিৎসক রুমন মিয়াকে মৃত ঘোষণা করে।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোক্তাদির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে দ্রুত গিয়ে আমরা পরিস্থিতি শান্ত করেছি। বর্তমানে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা আছে। সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে।
Related News
টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে পর্যটকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরের টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে ট্যাকেরঘাট এলাকায় হার্ট অ্যাটাক করে আশিষRead More
৫ বছরেও শেষ হয়নি সুনামগঞ্জে সোমেশ্বরী সেতুর কাজ
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বাসিন্দাদের স্বপ্নের সেতু এখন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। উপজেলার চারটিRead More



Comments are Closed