নরসিংদীতে দু’পক্ষের সংঘর্ষে পুলিশ কর্মকর্তাসহ গুলিবিদ্ধ ৬
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের গোলাগুলিতে এক পুলিশ কর্মকর্তাসহ ছয়জন গুলিবিদ্ধ হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও চারজন।
বুধবার (১৯ জুন) দুপুরে নরসিংদী সদর উপজেলার নজরপুর ইউনিয়নের আলিপুর গ্রামে এই ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ পুলিশ কর্মকর্তার নাম জয় বণিক (৩১) বলে জানা গেছে। তিনি নরসিংদী সদর মডেল থানা পুলিশের এসআই।
গুলিবিদ্ধ অন্যরা হলেন দাউদ মনা (৪০), সাইফুল (১৯), ফারুক আহমেদ (৪৫), জামিনা বেগম (৭০) ও ফরহাদ (৩০) বলে জানা গেছে।
এছাড়া অন্য আহতরা হলেন- একই এলাকার ফারুক মিয়া (৩৫), হাফেজ মহিউদ্দিন (৪৫), সেলিনা (৪২) ও আবু মিয়া (৬০)।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরেই আলিপুর গ্রামের ইসমাইল কোম্পানি এবং শাহজাহান মনা গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। মঙ্গলবার রাত থেকেই আধিপত্যের তোড়জোড় বাড়তে থাকলে বুধবার সকাল থেকে তা সংঘর্ষে রূপ নেয়। দুপুরে পুনরায় দুপক্ষ সংঘর্ষে জড়ালে গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্বে নিয়োজিত পুলিশের এসআইসহ জয় বণিক এবং দুই গ্রুপের আরও পাঁচজন গুলিবিদ্ধ হয়ে আহত হন। পরে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পাশাপাশি আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়।
এ ব্যাপারে নরসিংদী সদর থানা পুলিশের ওসি তানভীর আহমেদ বলেন, তদন্ত শেষে সবকিছু জানানো হবে।
Related News
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে নিজেদের মেয়র প্রার্থীরRead More



Comments are Closed