সিলেট নগরীতে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর দক্ষিণ সুরমার ঝালোপাড়ায় মন্দিরের পানির পাম্পে সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিনতি রানী (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
বুধবার (১৯ জুন) বিকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে।
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিনতি রানী গুরুতর আহত হলে দ্রুত ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মিনতি রানী ঝালোপাড়ার নৃসিংহ জিউর আখড়ার পার্শ্ববর্তী বাসার বাসিন্দা।
দক্ষিণ সুরমা থানার আওতাভুক্ত কদমতলী ফাঁড়ির ইনচার্জ দেবাংশু পাল জানান- খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মিনতি রানীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার ময়না তদন্ত হবে কি না এ বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
সিলেটে শাহী ঈদগাহ মাঠে ১০ অক্টোবর শুরু বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed