ডাঃ জোবাইদা রহমানের জন্মদিনে সিলেটে খাবার বিতরণ
বৈশাখী নিউজ ডেস্ক: বৃহত্তর সিলেটের কৃতি সন্তান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুযোগ্য সহধর্মিণী ও প্রখ্যাত চিকিৎসক ডাঃ জোবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে বৃহত্তর সিলেটবাসীর উদ্যোগে বন্যার্তদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
বুধবার (১৯ জুন) বিকেল ৩টায় নগরীর কদমতলী পয়েন্ট এলাকায় বন্যার্ত অসহায় মানুষের মাঝে রান্না করা খাবারের প্যাকেট বিতরণ করা হয়।
সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মকসুদ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত খাদ্য বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) মিফতাহ সিদ্দিকী, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী, সহ সভাপতি মোঃ সাহাব উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল হক চৌধুরী, মহানগর বিএনপি নেতা আব্দুল মল্লিক, এম.এ মান্নান, জেলা যুবদলের সাবেক আহবায়ক কমিটির সদস্য লিটন আহমদ, মহানগর যুবদলের সাবেক আহবায়ক কমিটির সদস্য ইসহাক আহমদ, জাহিদ আহমদ, সেলিম আহমদ সেলু, বাবুল আহমদ হৃদয়, জাকির হোসেন কয়েস, আনোয়ার হোসেন রাজু, রাহাত আহমদ টিপু, ফরহাদ আহমদ, শওকত আহমদ, মেহেদী হাসান সাজাই, মেহরাজ ভূঁইয়া পলাশ, পাপ্পু, সুজান, এম.এ সামাদ, হুমায়ুন রশিদ, মাসুম, কবির, স্বপন, তপু, জুনেদ, সুমন আহমদ ও পারভেজ আহমদ প্রমুখ।
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
১০ অক্টোবর থেকে সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed