Main Menu

সিলেটে ২০০ বস্তা ভারতীয় চিনি জব্দ, আটক ২

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ট্রাকে থাকা পাথরের নিচে করে চিনি বহন করার সময় ২০০ বস্তা ভারতীয় চিনি জব্দ করেছে পুলিশ। এসময় ২ জনকে আটক করা হয়েছে।

শুক্রবার (১৪ জুন) দুপুরে শাহপরাণ (রহঃ) থানাধীন সুরমা গেইট বাইপাস এলাকা থেকে এসব চিনি জব্দ করা হয়। এসময় চিনি বহনের সাথে জড়িত ট্রাক ড্রাইভার ও সহযোগীকে আটক করে থানা পুলিশ।

আটককৃতরা হলেন, রাজশাহী জেলার বেলপুকুরিয়া গ্রামের দুরুল হুদার ছেলে মো. সালাউদ্দিন (২৮) ও একই জেলার বহরমপুর গ্রামের মৃত আফাজ উদ্দিনের ছেলে মো. মহাশিন (২৪)।

পুলিশ জানায়, জৈন্তাপুর উপজেলার হরিপুর থেকে উপরে পাথর দিয়ে ভিতরে ভারতীয় চিনি নিয়ে সিলেট শহরের দিকে আসছে এমন গোপন তথ্যের ভিত্তিতে শাহপরাণ (রহঃ) থানার সুরমা গেইট বাইপাস এলাকায় চেকপোষ্ট পরিচালনা করে থানা পুলিশ। দুপুর ১২ টা ১৫ মিনিটের দিকে একটি ট্রাককে থামানোর সিগন্যাল দিলে সিগন্যাল অমান্য করে দ্রুতবেগে পালানোর চেষ্টা করে। এসময় ট্রাকটির পিছু ধাওয়া করে ট্রাকসহ ২ জনকে আটক করা হয়।

পরে গাড়ি তল্লাশী করে পাথরের নিচে থাকা ২০০ বস্তা চিনি জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ১১ লাখ ৭৬ হাজার টাকা।

শাহপরাণ থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।

 

 

Share





Related News

Comments are Closed