মালয়েশিয়ায় ১৮ বাংলাদেশি আটক
বৈশাখী নিউজ ডেস্ক: মালয়েশিয়ার পাহাং রাজ্যের কোয়ান্তান শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৮ বাংলাদেশিকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন পুলিশ।
শুক্রবার (১৪ জুন) পাহাং রাজ্যের ইমিগ্রেশন বিভাগ এক বিবৃতিতে এ তথ্য জানায়।
এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৩ জুন) রাতে অভিযান চালানো হয়। অভিযানে ১০৯ অভিবাসীর কাগজপত্র পরীক্ষা শেষে অভিবাসন আইনের শর্ত লঙ্ঘন করায় ৪৩ জনকে আটক করা হয়।
আটককৃতদের মধ্যে ১৮ জন বাংলাদেশি, চারজন ইন্দোনেশিয়ান, মিয়ানমারের ১৮ জন, ভারতের একজন এবং পাকিস্তানের দুই নাগরিক রয়েছেন। তাদের ১৪ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
এছাড়া কোনো ব্যক্তি বা নিয়োগকর্তা অবৈধ অভিবাসীদের নিয়োগ করেন এবং তাদের সুরক্ষা প্রদান করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে রাজ্যের অভিবাসন বিভাগ।
Related News
সৌদিতে সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল ৭ বাংলাদেশির
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একসঙ্গে প্রাণ হারিয়েছেন ৭ বাংলাদেশি। নিহতদের মধ্যে নারীRead More
মরিশাসে দুর্ঘটনায় প্রাণ গেল তিন বাংলাদেশির
বৈশাখী নিউজ ডেস্ক: মরিশাসে কর্মস্থলে মর্মান্তিক এক দুর্ঘটনায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। কনটেইনার থেকেRead More



Comments are Closed