অনলাইন জুয়ায় ৩০ লাখ টাকা খুইয়ে দুধ দিয়ে গোসল, ভিডিও ভাইরাল
বৈশাখী নিউজ ডেস্ক: ভোলায় অনলাইন জুয়ার নেশায় বসতঘর ও জমিজমা বিক্রি করে প্রায় ৩০ লাখ টাকা হারিয়েছেন মো. ইউসুফ (২৮) নামে এক যুবক। সব হারিয়ে অবশেষে হুঁশ ফিরেছে তার; দুধ দিয়ে গোসল করে দিয়েছেন জুয়া ছাড়ার ঘোষণা। ইতোমধ্যে এ ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়ে গেছে সামাজিক যোগাযোগমাধ্যমে, যা নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।
সোমবার (১৩ এপ্রিল) দুপুরে বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে ঘটেছে এ ঘটনা।
খোঁজ নিয়ে জানা যায়, বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মুন্সি বাড়ির বাসিন্দা মো. সিদ্দিক মুন্সির ছেলে ইউসুফ দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত ছিলেন। ভয়ংকর এ নেশায় আসক্ত হয়ে ধীরে ধীরে সর্বস্ব হারান তিনি। শেষ পর্যন্ত দুধ দিয়ে গোসল করে এই নেশা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার ঘোষণা দেন তিনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৪-৫ বছর ধরে বোরহানউদ্দিন উপজেলায় অনলাইন জুয়ার প্রবণতা উদ্বেগজনকভাবে বেড়েছে। এতে আসক্ত হয়ে পড়েছে কয়েক হাজার যুবক, যারা ক্রমেই আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ইউসুফের এই সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন এলাকাবাসী।
প্রতিবেশীরা জানান, দীর্ঘদিন জুয়া খেলে সব হারিয়ে ইউসুফ হতাশায় ভুগছিলেন। এখন তিনি আর অনলাইন জুয়া খেলবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন।
ভুক্তভোগী ইউসুফ বলেন, বন্ধুদের মাধ্যমে প্রথমে আমি এই খেলায় যুক্ত হই। শুরুতে কিছু লাভ পেলেও পরে বড় অঙ্কের টাকা হারাতে থাকি। একপর্যায়ে নিজের দুটি বাড়ি বিক্রি করে জুয়ার টাকা জোগাড় করি। বর্তমানে আমি সম্পূর্ণ নিঃস্ব।
তিনি বলেন, সব হারানোর পর দুধ দিয়ে গোসল করে শপথ নিয়েছি; আর কখনো অনলাইন জুয়া খেলব না। আমার মতো আর কেউ যেন এই নেশায় জড়িয়ে সর্বস্বান্ত না হয়, সেটাই চাই আমি।
সরকারের প্রতি অনুরোধ জানিয়ে এরপর ইউসুফ বলেন, যারা জুয়া খেলে তাদের নয়, বরং যারা এইসব অ্যাপস পরিচালনা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। পাশাপাশি বাংলাদেশে অনলাইন জুয়া পুরোপুরি বন্ধ করা দরকার।
Related News
সীমান্তে পড়ে থাকা শাকিলের মরদেহ ফেরত দিল বিএসএফ
বৈশাখী নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তের ভারতীয় অংশে পড়ে থাকা বাংলাদেশি শিশু মো. শাকিলের (১৪)Read More
ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের নির্মাণকাজ শেষ হবে ২৯ সালে: সেতুমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: আগামী ২০২৯ সাল নাগাদ ঢাকা-সিলেট মহাসড়ক ছয় লেন উন্নীতকরণ কাজ শেষ হবেRead More



Comments are Closed