সিলেটের সকল কর্মকর্তাকে সতর্ক থাকার নির্দেশ দিলেন ডিসি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে মুষলধারে বজ্রসহ বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এতে সিলেট অঞ্চলে নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। পাশাপাশি ভারতের চেরাপুঞ্জিতে অতিবৃষ্টিপাত হওয়ার ফলে ফের বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। তাই আগে থেকে সিলেটের সকল উপজেলা ও জেলা প্রশাসনের কর্মকর্তাদের সতর্ক থাকতে বলেছেন জেলা প্রশাসক শেখ রাসেল হাসান।
বৃহস্পতিবার(১৩ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে এই নির্দেশনা দেন জেলা প্রশাসক।
সিলেট আবহাওয়া অফিসের তথ্যমতে, বৃহস্পতিবার (১৩ জুন) সকাল ৬টা থেকে ৯ টা পর্যন্ত সিলেটে ১০৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৮১ মিলি মিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এছাড়া গত ২৪ ঘন্টার চেরাপুঞ্জির (৯টা থেকে ৯টা পর্যন্ত) বৃষ্টিপাতের পরিমান ৩৪৯ মিলিমিটার বলে জানা গেছে।
এদিকে, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান এক ক্ষুদে বার্তায় বলেন, দুর্যোগ পরিস্থিতি বিবেচনা করে ছুটির সময়ে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলার জন্য সকল কর্মকর্তাগণকে প্রস্তুতি রাখার জন্য সতর্ক করেন।
ক্ষুদে বার্তায় তিনি আরও বলেন, বুধবার থেকে বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত চেরাপুঞ্জি ও সিলেট মিলিয়ে মোট বৃষ্টিপাতের পরিমাণ তথ্যমতে ৫৩৫ মি.মি। আরও বেশীও হতে পারে এবং আরও বৃষ্টি হওয়ার পূর্বাভাস পাওয়া যাচ্ছে। গত ২৯ মে পানি আসার পূর্ব ০২ দিন মোট বৃষ্টিপাতের পরিমাণ ছিল ৮০০+ মি.মি। উপজেলা প্রশাসনসহ জেলা পর্যায়ের কর্মকর্তাগণকে সতর্ক অবস্থায় থাকার জন্য অনুরোধ করা হলো।
সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মো.সজীব হোসাইন জানান, সিলেটে বৃহস্পতিবার সকাল থেকে যে বৃষ্টিপাত শুরু হয়েছে তা অব্যাহত থাকবে। এছাড়াও সিলেটে বর্তমানে বজ্রমেঘের অবস্থান রয়েছে। তাই সবাইকে বজ্রপাত থেকে সাবধান থাকতে হবে।
Related News
সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে পর্যটকদের হয়রানি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেট হাইওয়েRead More
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে : এমপি লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ওRead More



Comments are Closed