সিলেট আলীয়া মাঠে ঈদুল আযহার জামাত সকাল সাড়ে ৭ টায়
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী সরকারী আলীয়া মাদ্রাসা মাঠে আনজুমানে খেদমতে কুরআন সিলেটের উদ্যোগে পবিত্র ঈদুল আযহার জামায়াত সকাল সাড়ে ৭ টায় অনুষ্ঠিত হবে।
যথাসময়ে উপস্থিত থেকে প্রতিবছরের মতো এবারও ঈদুল আযহার জামাতকে সফল করার জন্য সিলেটবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন আঞ্জুমানে খেদমতে কুরআন সিলেটের সভাপতি অধ্যাপক মাওলানা সৈয়দ মুহাম্মদ একরামুল হক ও ভারপ্রাপ্ত সেক্রেটারি ড. মাওলানা এ এইচ এম সোলায়মান।
ঈদুল আযহার জামাতের পূর্বে আলোচনা পেশ করবেন প্রখ্যাত আলেমে দ্বীন অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম-আল মাদানী।
জামাতে ইমামতি ও খুতবাহ পেশ করবেন বিশিষ্ট আলেমে দ্বীন অধ্যক্ষ মাওলানা লুৎফুর রহমান হুমায়দী।
ঈদ জামাতে নারীদের অংশগ্রহণের জন্য বিশেষ ব্যবস্থা থাকবে।
Related News
সিলেটে অনুমোদনহীন ৪ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমায় অনুমোদনহীন সার্জিক্যাল পণ্য বিক্রি ও লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনারRead More
ব্রিটানিয়া সুইমিংপুলে শাবি শিক্ষার্থীর মৃত্যু, তিন দিনের শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর চৌকিদেখি এলাকার ব্রিটানিয়া সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে শাহজালালRead More



Comments are Closed