জগন্নাথপুরে জমে উঠেছে কোরবানির পশুর হাট
সুনামগঞ্জ সংবাদদাতা: সুনামগঞ্জের প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুরে জমে উঠছে কোরবানির পশুর হাট। জগন্নাথপুর উপজেলা সদরে কোরবানির পশুর এ হাটে দেশীয় মোটাতাজা গরু কেনাবেচার ধুম পড়েছে। পছন্দের গরু কিনতে হাটে ক্রেতাদের ঢল নেমেছে। কঠোর নিরাপত্তা ও ফিস কম থাকায় হাটে কেনাবেচা চলছে বলে সংশ্লিষ্টরা জানান।
প্রতি বছরের মতো এবারো জগন্নাথপুর পৌর সদরের হেলিপ্যাড মাঠে কোরবানীর পশুর হাট বসেছে। প্রতি সপ্তাহের রোববার ও বুধবার হচ্ছে জগন্নাথপুর হাট। ক্রেতা ও বিক্রেতাদের উৎসাহিত করতে হাট কমিটির পক্ষ থেকে ফিস কমিয়ে দেয়া হয়। হাটে গরু প্রতি আসিল ফিস মাত্র ১ হাজার টাকা রাখা হচ্ছে।
আসিলের দায়িত্বে থাকা জগন্নাথপুর পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাজী ইকবাল হোসেন ও গরুর হাট ইজারাদার বিশিষ্ট ব্যবসায়ী মকবুল হোসেন ভূইয়া জানান, দেশীয় পছন্দের গরুর দাম মানুষের ক্রয়-ক্ষমতার মধ্যে রয়েছে। আমাদের হাটে ক্রেতা ও বিক্রেতাদের জন্য বিভিন্ন সুযোগ-সুবিধা ও নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। আগামী বুধবার ও রোববার এ হাটে আরো বেশি গরু আমদানি হবে।
Related News
ছাতকে ১৬৪ কোটি টাকা ব্যয়ে দুই লেন সড়ক নির্মাণকাজের উদ্বোধন
আনোয়ার হোসেন রনি, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে বহুল প্রত্যাশিত গোবিন্দগঞ্জ-ছাতক আঞ্চলিক সড়কের দুই লেনRead More
তাহিরপুরে বাবার হাতে বিষপানে ৩ শিশুর মৃত্য
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে বাবার হাতে বিষপানে তিন শিশুর মৃত্যু হয়েছে। সন্তানদের বিষপান করানোরRead More



Comments are Closed