Main Menu

সিলেটে ৯০০ কেজি ভারতীয় চা পাতাসহ যুবক আটক

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ৯০০ কেজি ভারতীয় চা পাতাসহ এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (০৬ জুন) ভোর ৫টার দিকে শাহপরাণ (রহঃ) থানার চৌমহনী বাজার এলাকা থেকে চা-পাতাসহ তাকে আটক করা হয়।

আটককৃত মোঃ আনোয়ার হোসেন (৩৫) গোয়াইঘাট উপজেলার ফতেপুর গ্রামের মৃত ইব্রাহিম আলী ছেলে।

সিলেট মহানগর পুলিশের মিডিয়া বিভাগ জানায়, আটক আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়া উদ্ধারকৃত চা-পাতার আনুমানিক মূল্য ২ লাখ ৭০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

 

Share





Related News

Comments are Closed