মানিকপীর টিলা কবরস্থানে যুবক খুনের ঘটনায় ১ জন আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর মানিকপীর টিলা কবরস্থানে ছুরিকাঘাতে আব্দুল হাসান সাবিল খুনের ঘটনায় শাহীন (১৮) নামের ১ জনকে আটক করেছে পুলিশ।
আটক শাহিন নগরীর কাজীটুলা এলাকায় ভাড়া বাসায় থাকে ও মাঝে মধ্যে সাবিলের সাথে ডেলিভারী ম্যানের কাজ করতো।
বৃহস্পতিবার (০৬ জুন) দুপুর দেড়টার দিকে খুনের এই ঘটনা ঘটে।
বিকেলে ঘটনার সাথে জড়িত একজনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ।
পুলিশ সুত্রে জানা যায়, মাঝে মধ্যে সাবিলের সাথে ডেলিভারী ম্যানের কাজ করতো শাহিন। আজ সাবিলের কাছে বাড়ি ভাড়া দেয়ার জন্য টাকা ধার চাইলে সাবিল টাকা না দেওয়ায় এই ঘটনা ঘটায়।
সাবিলের পরিবার সূত্রে জানা গেছে, সকালে সাবিলকে ঘর থেকে ডেকে নিয়ে যায় শাহিন। সাবিলের মরদেহ উদ্ধারের পর স্থানীয়রা ডেকে এনে জিজ্ঞাসাবাদ করেন। এসময় তাকে পুলিশের ভয় দেখানো হয়। একপর্যায়ে সাবিলকে হত্যার কথা স্বীকার করে শাহিন।
শাহিনের বরাত দিয়ে স্থানীয়রা জানান, সকালে বাসা থেকে ডেকে নেওয়ার পর সাবিলের কাছে পাঠাওয়ে একটি চাকরির ব্যবস্থা করে দেয়ার আবদার করে শাহিন। এসময় সাবিল তাকে এ ব্যাপারে সহযোগিতা করার আশ্বাস দেয়। এরপর সাবিলকে মানিকপীর কবরস্থানের টিলায় নিয়ে যায় শাহিন। এসময় সাবিলের কাছে থাকা পাঠাওয়ের পণ্য ও নগদ অর্থ নিয়ে যাওয়ার জন্য তাকে ছুরিকাঘাত করে শাহিন। একপর্যায়ে সাবিল সব টাকা দিয়ে দেয়ার আশ্বাস দিলেও মন গলেনি শাহিনের। ছুরিকাঘাতে সাবিলের মৃত্যু নিশ্চিত করে সে পালিয়ে যায়।
এর আগে, বৃহস্পতিবার (০৬ জুন) দুপুরে নগরীর মানিকপির টিলা কবরস্থানের ভিতরে ছুরিকাঘাতে খুন হন আব্দুল হাসান সাবিল (২৬) নামের এক যুবক। তিনি জকিগঞ্জ উপজেলার আব্দুল হান্নান শিমুলের পুত্র। তিনি সিলেট নগরীর ইলেকট্রিক সাপ্লাই এলাকায় থাকতেন।সাবিল কুরিয়ার সার্ভিস পাঠাও’তে পণ্য ডেলিভারির কাজ করতেন।তার মরদেহের পাশে পাঠাও কুরিয়ারের কিছু সামগ্রী, কুরিয়ারের কাজে ব্যবহার করা বাইসাইকেল ও তার মোবাইল ফোন উদ্ধার করা হয়। এছাড়া হত্যাকাণ্ডে ব্যবহার করা ছুরা উদ্ধার করা হয়।

মানিকপীর টিলা কবরস্থানের এক নিরাপত্তা কর্মী জানান, ‘উপর থেকে হঠাৎ এক বয়স্ক লোক তাদের জানান, উপরে একটি লাশ পড়ে আছে, পরে তারা অফিসের লোকদের জানান এবং ঘটনাস্থলে গিয়ে লাশ দেখতে পান। আশপাশের লোকজন তাদের জানিয়েছেন দুই যুবকের মারামারিতে তার মৃত্যু হয়েছে’।
হত্যাকাণ্ডের পরেই ঘটনার তদন্তে নামে পুলিশ। এর ঠিক চার ঘণ্টার মাথায় অভিযান পরিচালনা করে বিকালে নগরীর সাপ্লাই এলাকা থেকে শাহীনকে আটক করা হয়।
সিলেট কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মঈন উদ্দিন জানান, আব্দুল হাসান সাবিল অনলাইন ভিত্তিক অ্যাপস্ ‘পাঠাও’ এর সেলসম্যানের কাজ করতো। লাশের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। সিআইডি ও পিবিআই আলামত সংগ্রহ করেছে।তিনি বলেন, শাহিনকে আটক করে থানায় আনা হয়েছে। আর সাবিলের মরদেহ ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
Related News
শাবিপ্রবিতে নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত, বহিরাগত যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাসে এক নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত করারRead More
বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার। ক্যাম্পাস সাংবাদিকতা শিক্ষার্থীদেরRead More



Comments are Closed