Main Menu

সুনামগঞ্জে হাওরের পানিতে ডুবে ভাই বোনের মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের সদর উপজেলায় হাওরের পানিতে ডুবে ওয়ালিমা (৪) ও আরিফ (৩) নামে আপন দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে।

রবিবার (২ জুন) বিকেলে উপজেলা জগন্নাথপুর গ্রামের পাশে আসা হাওরের নতুন পানিতে ডুবে এ ঘটনা ঘটে।

নিহতরা সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের মোহাম্মদ আব্দুল মন্দানের সন্তান।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ চৌধুরী।

স্থানীয় এলাকাবাসীর বরাত দিয়ে পুলিশ জানায়, বিকেলে শিশুদের মা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। এসময় দুই ভাই বোন এক সাথে গিয়ে বাড়ির পাশে থাকা হাওরের পানিতে ডুবে তলিয়ে যায়। ঘন্টা খানেক পর শিশুদের দেখতে না পেয়ে মা চিৎকার দিলে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা তাদের খুঁজতে শুরু করে। পরে বাড়ির পাশে হাওরের পানি থেকে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

Share





Related News

Comments are Closed