সর্বজনীন পেনশন স্কিম থেকে অন্তর্ভুক্তি বাতিলের দাবিতে সিকৃবিতে মানববন্ধন
সিকৃবি সংবাদদাতা: অর্থ মন্ত্রণালয়ের জারিকৃত পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের অন্তর্ভুক্তি বাতিলের দাবিতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের আহবানে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় অফিসার পরিষদের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
সোমবার (৩ জুন) বেলা ১১টায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
অফিসার পরিষদের সাধারণ সম্পাদক ডাঃ মোহাম্মদ আফরাদুল ইসলামের সঞ্চালনায় এবং সভাপতি মোহাম্মদ ছায়াদ মিয়ার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন রেজিস্ট্রার মোঃ বদরুল ইসলাম, অতিরিক্ত পরীক্ষা নিয়ন্ত্রক কৃষিবিদ মোঃ আব্দুল আউয়াল, উপ পরিচালক সুমিত সরকার, সহকারী রেজিস্ট্রার কৃষিবিদ সৌরভ ব্রত দাস প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন সর্বজনীন পেনশন স্কিম চালু হলে ১ জুলাইয়ের পর থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়ে যোগদান করা অফিসারদের সাথে বিদ্যমান অফিসারদের বৈষম্য তৈরী হবে। এর ফলে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন বাধাগ্রস্থ হবে। বক্তারা আরো বলেন, তারা বিদ্যমান পেনশন ব্যবস্থাতেই বহাল থাকতে চান। বক্তারা বৈষম্যমূলক সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় প্রজ্ঞাপন থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের অন্তর্ভুক্তি প্রত্যাহারের দাবিতে প্রধানমন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনা করেন।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed