সরকারি অফিসের সময়সূচি বাড়লো এক ঘণ্টা
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময়সূচি এক ঘণ্টা বাড়ানোর প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার (৩ জুন) সচিবালয়ে মন্ত্রিসভার সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।
সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ বৈঠকের পর এ ঘোষণা দেওয়া হয়।
প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, বর্তমানে দেশের সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময়সূচি সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলছে। তবে ঈদুল আজহার ছুটির পর প্রথম কর্মদিবস থেকে অফিস সময়সূচি সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নির্ধারণ করে প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, ২০২২ সালে অফিস সময়সূচি পরিবর্তন করে বিকেল ৫টার পরিবর্তে বিকেল ৪টা করা হয়েছিল। এখন আবার পূর্বের নিয়মে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত, এবং শুক্র ও শনিবার থাকবে সাপ্তাহিক ছুটি।
Related News
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More
গ্যাস-বিদ্যুৎ কাল রাত থেকে স্বাভাবিক হবে: আশ্বাস প্রধানমন্ত্রীর
বৈশাখী নিউজ ডেস্ক: আগের মতো গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকRead More



Comments are Closed