শান্তিগঞ্জে বাসের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
সুনামগঞ্জ সংবাদদাতা: সুনামগঞ্জের শান্তিগঞ্জে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
সোমবার (৩ জুন) দুপুর ১টায় উপজেলার দরগাপাশা ইউনিয়নের দরগাপাশা পয়েন্টে এই সড়ক দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন বিশ্বম্ভরপুর উপজেলার ছাতারকোনা গ্রামের মো: আবুল কালামের ছেলে মোটর সাইকেল চালক মো. শিব্বির আহমদ (২২) এবং একই এলাকার রিয়াজ উদ্দিনের পুত্র সাদ্দাম হোসেন (২০)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দুপুর ১টার দিকে দরগাপাশা ইউনিয়নের জগন্নাথপুর-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের দরগাপাশা নামক পয়েন্টে জগন্নাথপুর থেকে ছেড়ে আসা মিনিবাস ও সুনামগঞ্জ থেকে ছুটে আসা মোটর সাইকেলকে সামন দিক থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই শিব্বির আহমদ নিহত হন এবং হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আরোহী সাদ্দাম হোসেনের মৃত্যু ঘটে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।
এ ব্যাপারে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোক্তাদীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।
Related News
জগন্নাথপুরে জোড়া খুনের মামলার ২ আসামি হবিগঞ্জে গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পীরেরগাঁও এলাকায় জমিজমা ও চলাচলের পথ নিয়ে বিরোধের জেরেRead More
সুনামগঞ্জে বড় ৩টি প্রতিষ্ঠানের মালিককে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বিভাগের সুনামগঞ্জে অনিবন্ধিত খাদ্যদ্রব্য উৎপাদন, মোড়কে অনিয়ম এবং মূল্যতালিকা প্রদর্শন নাRead More



Comments are Closed