সুনামগঞ্জে তিন ভাবিকে কুপিয়ে পালানো দেবর গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে তিন ভাবিকে কুপিয়ে পালিয়ে যাওয়া দেবর আইনুল হককে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২ জুন) দুপুরে বিশ্বম্ভরপুর উপজেলার আমরিয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে, তার বিরুদ্ধে এক ভাবিকে কুপিয়ে হত্যা এবং আরও দুই ভাবিকে কুপিয়ে হত্যা চেষ্টার মামলা দায়ের করা হয়।
পুলিশ জানায়, শনিবার (১ জুন) পারিবারিক কলহের জেরে তিন ভাবিকে চাকু দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে ওই যুবক। এ ঘটনায় স্বপ্না বেগম নামে এক গৃহবধূ ঘটনাস্থলেই মারা যান। মর্জিনা বেগম ও ইয়াসমিন বেগম নামের আরও দুইজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে নিহত স্বপ্নার বাবা নূরুল ইসলাম বাদী হয়ে বিশ্বম্ভরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বণিক জানান, তিন ভাবিকে কুপানোর পর পালিয়ে যাওয়া অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে।
Related News
জগন্নাথপুরে জোড়া খুনের মামলার ২ আসামি হবিগঞ্জে গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পীরেরগাঁও এলাকায় জমিজমা ও চলাচলের পথ নিয়ে বিরোধের জেরেRead More
সুনামগঞ্জে বড় ৩টি প্রতিষ্ঠানের মালিককে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বিভাগের সুনামগঞ্জে অনিবন্ধিত খাদ্যদ্রব্য উৎপাদন, মোড়কে অনিয়ম এবং মূল্যতালিকা প্রদর্শন নাRead More



Comments are Closed