সুনামগঞ্জে তিন ভাবিকে দেবরের ছুরিকাঘাত, একজনের মৃত্যু
সুনামগঞ্জ সংবাদদাতা: সুনামগঞ্জের বিশ্বম্বরপুর উপজেলায় পারিবারিক কলহের জেরে তিন ভাবিকে ছুরিকাঘাত করেছেন আইনুল হক (১৮) নামে এক যুবক। এ ঘটনায় একজন মারা গেছেন। আহত হয়েছেন দুইজন।
শনিবার (১ জুন) সকাল ১০টার দিকে বিশ্বম্ভরপুর উপজেলার বাদাঘাট দক্ষিণ ইউনিয়নের আমড়িয়া গ্রামের জামাল মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে আইনুল হক পলাতক রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, আমড়িয়া গ্রামের জামাল মিয়ার চার ছেলের মধ্যে তিনজন বিবাহিত। তারা একসঙ্গে বসবাস করেন। দীর্ঘদিন ধরে তাদের পরিবারে নানা বিষয়ে ঝামেলা চলে আসছিল। এর প্রেক্ষিতে শনিবার সকাল ১০টার দিকে জামাল মিয়ার ছোট ছেলে আইনুল হক ঘরে থাকা তার তিন ভাবি স্বপ্না বেগম (৩৫), মর্জিনা বেগম (৩০) ও ইয়াসমিনকে (২৬) ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করেন। তাদের চিৎকারে লোকজন ছুটে এলে আইনুল হক পালিয়ে যান। পরে স্থানীয়রা আহত তিন নারীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক স্বপ্না বেগমকে মৃত ঘোষণা করেন। অন্য দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বণিক বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পলাতক খুনিকে আটক করতে পুলিশের অভিযান অব্যাহত আছে।
Related News
জগন্নাথপুরে জোড়া খুনের মামলার ২ আসামি হবিগঞ্জে গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পীরেরগাঁও এলাকায় জমিজমা ও চলাচলের পথ নিয়ে বিরোধের জেরেRead More
সুনামগঞ্জে বড় ৩টি প্রতিষ্ঠানের মালিককে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বিভাগের সুনামগঞ্জে অনিবন্ধিত খাদ্যদ্রব্য উৎপাদন, মোড়কে অনিয়ম এবং মূল্যতালিকা প্রদর্শন নাRead More



Comments are Closed