দোয়ারাবাজারে ভোট কেন্দ্রে অস্ত্রসহ এজেন্ট আটক, ৬ মাসের কারাদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দোয়ারাবাজারে ভোটকেন্দ্রে চাকুসহ আটক করা হয় এক চেয়ারম্যান প্রার্থীর এজেন্টকে। পরে তাকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
বুধবার (২৯ মে) বেলা ১১ টায় তাকে এই সাজা দেন নির্বাচনে দায়িত্বরত প্রথম শ্রেণির নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল হালিম।
এর আগে চেয়ারম্যান প্রার্থী আরিফুল ইসলাম জুয়েলের নির্বাচনী এজেন্ট মাসুক মিয়াকে দোয়ারাবাজার সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে থেকে চাকুসহ মাসুক মিয়াকে আটক করে পুলিশ।
পরে উপজেলা নির্বাচনী বিধিমালা ২০১৩ এর ৭৪(৩) বিধি মোতাবেক তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত। এ ছাড়া তাকে আরো ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।
দোয়ারাবাজার সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিসাইডিং অফিসার মজিবুর রহমান জানান, ভোটকেন্দ্রে চাকু নিয়ে ঢুকায় এক চেয়ারম্যান প্রার্থীর এজেন্টকে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। তাকে পুলিশের মাধ্যমে জেলহাজতে পাঠানো হচ্ছে।
Related News
জগন্নাথপুরে জোড়া খুনের মামলার ২ আসামি হবিগঞ্জে গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পীরেরগাঁও এলাকায় জমিজমা ও চলাচলের পথ নিয়ে বিরোধের জেরেRead More
সুনামগঞ্জে বড় ৩টি প্রতিষ্ঠানের মালিককে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বিভাগের সুনামগঞ্জে অনিবন্ধিত খাদ্যদ্রব্য উৎপাদন, মোড়কে অনিয়ম এবং মূল্যতালিকা প্রদর্শন নাRead More



Comments are Closed