সিলেটে শাহজালাল (র.) এর মাজারে ওরস সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: ওলিকুল শিরোমণি হজরত শাহজালালের র. এর দুই দিনব্যাপী ৭০৫তম ওরস শেষ হয়েছে। আজ বুধবার ভোররাতে আখেরি মোনাজাত ও শিরনি বিতরণের মধ্য দিয়ে এ ওরস শেষ হয়।
এদিকে ঘূর্ণিঝড় ও বৃষ্টির প্রভাবে অন্যান্য বারের চেয়ে এবার অনেক কম লোকসমাগম হয়েছে। ওরসকে ঘিরে দরগাহ এলাকায় নেওয়া হয় ব্যাপক প্রস্তুতি।
প্রতিবছর হিজরি জিলকদ মাসের ১৯ ও ২০ তারিখ দুই দিনব্যাপী শাহজালালের র. ওরস অনুষ্ঠিত হয়ে থাকে। সোমবার দিবাগত রাত থেকে পশু জবাই করার মধ্য দিয়ে ওরসের কার্যক্রম শুরু হয়। মঙ্গলবার সকালে ঐতিহাসিক গিলাফ ছড়ানোর মাধ্যমে ওরস কার্যক্রমের মূল আনুষ্ঠানিকতা শুরু করে শাহজালাল (রহ.) দরগাহ কর্তৃপক্ষ।
উল্লেখ্য, ইসলাম প্রচারের জন্য হজরত শাহজালাল র. ১৩০৩ খ্রিস্টাব্দে ৩৬০ সফরসঙ্গী নিয়ে সিলেট আসেন। ১৩৪৬ খ্রিস্টাব্দের ১৯ জিলকদ তিনি ইন্তেকাল করেন। সিলেটে তিনি যে টিলায় বসবাস করতেন, সেখানেই তাকে দাফন করা হয়। তার কবরকে ঘিরেই পরে গড়ে উঠেছে মাজার।
Related News
কাতার বিমানবন্দরে মারা যাওয়া জাহেদের মরদেহ বাড়িতে
বৈশাখী নিউজ ডেস্ক: প্রিয়জনের মুখে হাসি ফোটানোর স্বপ্ন নিয়ে চার বছর পর দেশে ফিরছিলেন জাহেদRead More
অনন্ত একতা যুব সংঘ সিলেটের শ্যামাপূজা সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: অনন্ত একতা যুব সংঘ সিলেটের ২৭তম বর্ষ উদযাপন উপলক্ষে ৯ নভেম্বর সোমবারRead More



Comments are Closed