চুনারুঘাটে দুর্বৃত্তদের হাতে এক ব্যক্তি খুন
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাটে গিয়াস উদ্দিন (৪৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে খুন করেছে দুর্বৃত্তরা। তিনি উপজেলার মিরাশী ইউনিয়নের লাতুরগাঁও গ্রামের মৃত আব্দুল মতলিব সরদারের ছেলে।
মঙ্গলবার (২১ মে) দিবাগত মধ্যরাতে মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে বুধবার সকালে ময়না তদন্তের জন্য মরদেহ হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।
পুলিশ জানায়, প্রয়োজনীয় কাজ শেষে গিয়াস উদ্দিন নামে ওই ব্যক্তি বাড়ি ফেরার জন্য রওয়ানা হন। পথিমধ্যে রেমা-সাটিয়জুড়ী সড়কের লাতুরগাঁও এলাকায় পৌছলে দুর্বৃত্তরা তার গতিরোধ করে। পরে কোন কিছু বুঝে উঠার আগেই উপর্যপূরি কুপিয়ে ক্ষত বিক্ষত করা হয়। আর এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে চুনারুঘাট থানার ইন্সপেক্টর (তদন্ত) প্রজিৎ কুমার দাস জানান, কী কারণে তাকে হত্যা করা হয়েছে এ বিষয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- প্রতিবেশীদের সাথে মামলা-মোকদ্দমার কারণে এই হত্যাকান্ড ঘটতে পারে। পুলিশ অভিযুক্তদের ধরতে অভিযান চালাচ্ছে।
Related News
হবিগঞ্জে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ শহরের প্রধান সড়কের পাশে ফুটপাত দখল করে গড়ে ওঠা শতাধিক অবৈধRead More
ঝোঁপ থেকে হবিগঞ্জের যুবকের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থেকে আরজান মিয়া (১৯) নামের হবিগঞ্জের এক যুবকের মরদেহ উদ্ধারRead More



Comments are Closed