নদী থেকে বালু তুলতে গিয়ে বজ্রপাতে দুই শ্রমিক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় চেলা নদী থেকে বালু উত্তোলনের সময় বজ্রপাতে দুই শ্রমিক নিহত হয়েছেন।
সোমবার (২০ মে) দুপুরের দিকে দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন ছাতকের ইসলামপুর ইউনিয়নের নোয়াগাঁও (গনেশপুর) গ্রামের আনছার উদ্দিনের ছেলে দুলন মিয়া (২৮) ও বাহাদুরপুর গ্রামের মুসলিম মিয়ার ছেলে কদ্দুস মিয়া (২৭)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রতিদিনের মতো সকালে দোয়ারাবাজার উপজেলার চেলা নদীতে ছোট নৌকা দিয়ে বালু উত্তোলন করতে যান পাঁচ শ্রমিক। বালু তোলার সময় হঠাৎ ঝড়বৃষ্টি শুরু হয়। সে সময় নৌকা নিয়ে শ্রমিকেরা নিরাপদ স্থানে যাওয়ার আগেই বজ্রপাত হলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। তাঁদের সঙ্গে থাকা আরও তিন শ্রমিক আহত হন।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত শেষ করে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করব।’
Related News
শান্তিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আহত ১৫
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শান্তিগঞ্জে পূর্ববিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। আহতদের শন্তিগঞ্জRead More
সুনামগঞ্জে নির্বাচন অফিসের কর্মচারী ভারতে প্রবেশের চেষ্টাকালে আটক
বৈশাখী নিউজ ডেস্ক: অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের চেষ্টাকালে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা নির্বাচনRead More



Comments are Closed