দিরাইয়ে ভোটার উপস্থিতি ধীরগতি
দিরাই সংবাদদাতা: সুনামগঞ্জের দিরাই উপজেলায় সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল থেকে প্রতিবেদন লেখা পর্যন্ত উপজেলার ৭৪টি ভোট কেন্দ্রের মধ্যে কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
এদিকে শান্তিপূর্ণে ভোট হলেও কেন্দ্র গুলোতে ভোটার উপস্থিতি ধীরগতি দেখা যাচ্ছে। উপজেলার অন্যতম বড় ভোট কেন্দ্র ৩৩০০ ভোটারের চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছয়টি বুথে সকাল সাড়ে এগারোটা পর্যন্ত ভোট কাস্টিং হয়েছে ২৬৯ ভোট। এছাড়াও আরও কয়েকটি কেন্দ্রে ঘুরে ঠিক একই রকম ভোটার উপস্থিতি লক্ষ্য করা গেছে।
গরমের জন্য ভোটার উপস্থিতি কিছুটা কম হলেও দুপুরের পর ভোটার উপস্থিতি বাড়বে বলে মনে করছেন অনেকে।
Related News
সুনামগঞ্জে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আহত ১০
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জামালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পৃথক কর্মসূচি পালন করতেRead More
সুনামগঞ্জ সদর উপজেলা কমপ্লেক্স নির্মাণকাজে অনিয়মের সত্যতা মিলেছে, বন্ধ ঠিকাদারের বিল
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুম নির্মাণকাজে অনিয়ম এবং নিম্নমানেরRead More



Comments are Closed