শাল্লা উপজেলায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শাল্লায় চব্বিশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রের সামনে দুই চেয়ারম্যান প্রার্থীর সর্মথকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১০ জন আহত হবার খবর পাওয়া গেছে।
বুধবার (৮ মে) সকালে শাল্লার উপজেলার ৪নং ইউনিয়নের চব্বিশা গ্রামের কেন্দ্রের সামনে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা যায়, আজ সকাল ৮ টা থেকে শাল্লা উপজেলা পরিষদের নির্বাচন শুরু হওয়ার পর থেকে ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী অবনী মোহন দাস ও আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী গনেন্দ্র চন্দ্র সরকারের সমর্থকরা কেন্দ্রে আসা ভোটারদের নানা ভাবে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য অনুরোধ জানায়।
এরই জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হলে দুই পক্ষের ১০ জন আহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান সংঘর্ষের ঘটনার তথ্য নিশ্চিত করে জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে। কেন্দ্রের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
Related News
ষড়যন্ত্র ও অস্থিতিশীলতার প্রতিবাদে সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
আনোয়ার হোসেন রনি, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র, পরিকল্পিত সন্ত্রাস এবং নিষিদ্ধ সংগঠনেরRead More
সুনামগঞ্জে সাবেক পিপি ও নিষিদ্ধ আ.লীগ নেতা রুমেন গ্রেপ্তার
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) ও কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতিRead More



Comments are Closed