সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য পদে আবেদনপত্র আহবান
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বিভাগের সাংবাদিকদের সর্ববৃহত সংগঠন সিলেট জেলা প্রেসক্লাবে নতুন সদস্য নেওয়া হবে। এ লক্ষ্যে সদস্য হতে ইচ্ছুকদের কাছ থেকে আবেদনপত্র আহবান করা হয়েছে।
দৈনিক পত্রিকা, টেলিভিশন ও বার্তা সংস্থার সাংবাদিকদের পাশাপাশি নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালের সাংবাদিকরাও সদস্য হতে আবেদন করতে পারবেন।
শনিবার (২৭ এপ্রিল) অনুষ্ঠিত ক্লাবের কার্যনির্বাহী পরিষদের মাসিক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
ক্লাবের সভাপতি হাসিনা বেগম চৌধুরী ও সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেলের পরিচালনায় ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত অনুসারে আগামী ২ মে থেকে ১৫ মে পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত সময়ে আগ্রহীরা নগরীর বারুতখানাস্থ ক্লাব কার্যালয় থেকে আবেদনপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন।
সদস্য হতে ইচ্ছুক সাংবাদিকদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা স্নাতক এবং ফটোসাংবাদিকদের ক্ষেত্রে এসএসসি উত্তীর্ণ হতে হবে। অন্যান্য শর্তাবলি আবেদনপত্র সংগ্রহের সময় ক্লাবের নোটিশ বোর্ড থেকে জানা যাবে। আগ্রহীরা প্রয়োজনে ক্লাবের সাধারণ সম্পাদকের (মোবাইল নং ০১৭১৬-৪৪০০৯৫) সাথে যোগাযোগ করতে পারবেন। প্রেস বিজ্ঞপ্তি
Related News
সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য নবীন সোহেলের বাবার মৃত্যুতে শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য (১ম) ও দৈনিক কালবেলার সিলেট প্রতিনিধিRead More
নবনির্বাচিত রাষ্ট্রপতিকে সিলেট জেলা প্রেসক্লাবের অভিনন্দন
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলামকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছাRead More



Comments are Closed