কোম্পানীগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহি নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ-দয়ারবাজার সড়কের কলাবাড়ি এলাকায় সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহি নিহত হয়েছে।
বুধবার (২৪ এপ্রিল) রাত সাড়ে ৮ টায় এ ঘটনা ঘটে।
নিহত আলীম উদ্দিন (২৪) উপজেলার উত্তর রণীখাই ইউনিয়নের কামালবস্তি গ্রামের আলা উদ্দিনের পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলে পেট্রোল নেওয়ার জন্য দয়ারবাজার থেকে ভোলাগঞ্জের দিকে যাচ্ছিলেন আলীম উদ্দিন। কলাবাড়ি মাদ্রাসার পার্শবর্তী ব্রিজের কাছে যাওয়া মাত্র বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন আলীম উদ্দিন। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ এসে ট্রাক্টর ও মোটরসাইকেল তাদের হেফাজতে নিয়ে যায়।
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম দস্তগীর আহমেদ জানান, ট্রাক্টর ও মোটরসাইকেল দু’টি আমাদের হেফাজতে রয়েছে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। লাশ পোস্টমর্টেম শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Related News
সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে পর্যটকদের হয়রানি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেট হাইওয়েRead More
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে : এমপি লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ওRead More



Comments are Closed