সিলেটে কিশোর আলী হত্যায় জড়িত ৪ আসামি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর ছড়ারপারের কিশোর মো. আলী (১৭) হত্যা মামলার আসামি কিশোর গ্যাংয়ের ৪ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো ফরহাদ মিয়া (২০), নূরনবী নুনু (১৯), সাকিব আহমদ (১৯) ও রাহিম আহমদ (১৯)। এদের মধ্যে ফরহাদ এ হত্যা মামলার প্রধান আসামি।
শনিবার (৪ মে) রাত ১১টার দিকে হবিগঞ্জের বানিয়াচং থানার দত্তগ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
বিষয়টি রোববার বিকালে নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।
মো. আলী নিশা (১৭) কিশোরগঞ্জের বাজিতপুর থানার নূর আলীর ছেলে। তার পরিবার বর্তমানে নগরীর ছড়ারপারে থাকতেন।
গত শুক্রবার (৩ মে) রাত সাড়ে ৮টার দিকে জন্মদিনের কেক কাটার কথা বলে মো. আলীকে ডেকে নিয়ে ছুরিকাঘাতে হত্যা করে পালিয়ে যায় ঘাতকরা।
দুই কিশোর গ্যাংয়ের দ্বন্দ্বের জেরে এই হত্যাকাণ্ড বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
ঘটনার পরদিন আলীর মা সফিনা খাতুন বাদি হয়ে ১১ জনের নামোল্লেখসহ অজ্ঞাত আরও ৩-৪ জনকে আসামি করে সিলেট কোতোয়ালি থানায় মামলাটি দায়ের করেন।
এসএমপি’র মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গ্রেফতারের পর প্রধান আসামি ফরহাদের দেওয়া তথ্যমতে চালিবন্দরস্থ একটি গ্যারেজের পিছনে ময়লা ফেলার স্থান থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো চাকু উদ্ধার করা হয়েছে।
তাদের সবাইকে আদালতে সপোর্দ করা হয়েছে বলেও জানিয়েছেন সাইফুল।
Related News
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত অযৌক্তিক ও গণবিরোধী: বাসদ
বৈশাখী নিউজ ডেস্ক: জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে মানববন্ধনRead More
সিলেটে শারদীয় দুর্গাপূজায় কুমারী পূজা অনুষ্ঠিত হবে
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে শ্রীশ্রী শারদীয় দুর্গাপূজায় কুমারী পূজার আয়োজন করা হয়েছে। এই কুমারী পূজাRead More



Comments are Closed