কানাইঘাটে ফুফু ও ভাইজির মর্মান্তিক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাটে পৃথক দুর্ঘটনায় ফুফু ও ভাইজির মর্মান্তিক মৃত্যুর খবর পাওয়া গেছে।
শনিবার (৪ মে) উপজেলার দিঘীরপার পুর্ব ইউনিয়নে ঘটনাটি ঘটেছে।
জানা গেছে, কানাইঘাট উপজেলার দিঘীরপার ইউনিয়নের মাঝরগ্রামের হাফিজ আব্দুল আহাদের ৩ বছর বয়সী মেয়ে আজ বাড়ির সকলের অজান্তে পানিতে ডুবে মারা যায়।
ভাতিজির মৃত্যুর সংবাদ পেয়ে মেয়েটির ফুফু কানাইঘাট উপজেলার ৩ নং দিঘীরপার পুর্ব ইউনিয়নের দর্পনগর পশ্চিম (নয়াগ্রাম) আব্দুস শহীদের স্ত্রী রুকিয়া বেগম (৩০) বাপের বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেন। পথিমধ্যে সড়কের বাজার এলাকায় টমটম উল্টে রুকিয়া বেগম সহ ৩ জন আহত হন। পরবর্তীতে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর বিকেলে রুকিয়া বেগম মারা যান।
ফুফু ও ভাতিজির মর্মান্তিক মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী।
Related News
জৈন্তাপুরে পচা মাংস বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুর বাজারে গরুর পচা মাংস বিক্রির দায়ে এক ব্যবসায়ীকেRead More
সিলেট সীমান্তে ৯০ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সীমান্তে পৃথক অভিযানে ৯০ লাখ টাকা মূল্যের বিভিন্নRead More



Comments are Closed