ঈদে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে স্বামী-স্ত্রী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: ঈদের ছুটিতে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (৫ এপ্রিল) সকাল ৮টার দিকে ময়মনসিংহের হালুয়াঘাটের লক্ষ্মীকুড়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কুড়িগ্রামের রৌমারী উপজেলার সাইদুর রহমান (২৮) তার স্ত্রী সোনিয়া আক্তার (২২)।
পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, সাইদুর রহমান ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে চাকরি করতেন। ঈদের ছুটিতে স্ত্রী সোনিয়া আক্তারকে নিয়ে তিনি মোটরসাইকেলে করে নিজ বাড়ি কুড়িগ্রামের রৌমারী যাচ্ছিলেন। পথে লক্ষ্মীকুড়া বাজার এলাকায় পৌঁছাতেই একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে তাদের মোটরসাকেলের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই সাইদুরের মৃত্যু হয়। আর স্থানীয়রা তার স্ত্রীকে উদ্ধার করে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুল হক বলেন, মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Related News
পঞ্চগড়ের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, মেঘ সরতেই ধরা দিল হিমালয়ের রূপালি মুকুট
সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: অপেক্ষার প্রহর শেষে মেঘের আড়াল ভেদ করে উত্তরের আকাশেRead More
রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, তিনজনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: রংপুরের মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে বাসের ধাক্কায়Read More



Comments are Closed