দিরাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় নারী আরোহীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাই উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক নারী মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।এ দুর্ঘটনায় তার দেড় বছর বয়সী মেয়ে নাজিয়া বেগম আহত হয়েছে।
সোমবার (১ এপ্রিল) সকাল ১১টার দিকে দিরাই-ধল সড়কে এক দুর্ঘটনা ঘটে।
নিহত ফাহিমা বেগম উপজেলার তাড়ল ইউনিয়নের রনভূমি গ্রামের বাসিন্দা। এ দুর্ঘটনায় তার দেড় বছর বয়সী মেয়ে নাজিয়া বেগম আহত হয়ে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী দুর্ঘটনায় মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ময়নাতদন্তের জন্য মরদেহ সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’
প্রত্যক্ষদর্শীদের বরাতে তিনি জানান, ফাহিমা বেগম তাড়ল ইউনিয়নের ধল গ্রাম থেকে একটি ভাড়া করা মোটরসাইকেলযোগে নিজ বাড়ির উদ্দেশ্যে যাওয়ার পথে বেপরোয়া গতির মোটরসাইকেল থেকে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তানজিনা ইসলাম ফাহিমা বেগমকে মৃত ঘোষণা করেন।
Related News
লাফার্জহোলসিমের উদ্যোগে ছাতকে মৎস্য চাষীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: স্থানীয় মৎস্যজীবীদের জ্ঞান ও বাস্তবমুখী দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘টেকসই মৎস্য ব্যবস্থাপনা’ শীর্ষকRead More
ছাতকের আওয়ামী লীগ নেতা হাজী স্বপন ঢাকায় গ্রেপ্তার
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকের আলোচিত আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী হাজী স্বপন মিয়াকে (৫২)Read More



Comments are Closed