সিলেটে জুয়ার আসর থেকে পাঁচ যুবক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে গোয়েন্দা পুলিশের অভিযানে গ্রফতার হয়েছেন পাঁচ যুবক।
রোববার (৩১ মার্চ) রাত সাড়ে দশটার দিকে নগরীর শাহজালাল উপশহরস্থ এইচ ব্লক-৪নং রোড থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- আবিদ আলী (৪০), ফজলূর রহমান (৩২), মোঃ মনির মিয়া (২১), মাছুম (২৩), মোঃ ইব্রাহিম আলী (২০)।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।
তিনি জানান, মহানগর গোয়েন্দা বিভাগের গোপন সংবাদের ভিত্তিতে উপশহরস্থ এইচ ব্লক-৪নং রোড এলাকায় অভিযান পরিচালনা করে জুয়া খেলার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে সোর্পদ করা হয়েছে।
Related News
ওসমানী হাসপাতালে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে সিলেটে সর্বস্তরের সাংবাদিকদের সমাবেশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে ইন্টার্নRead More
সিলেটে লন্ডনগামী ফ্লাইটে অন্তঃসত্ত্বা নারীসহ ৪ জনের যাত্রা বাতিল
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট থেকে লন্ডনগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে চিকিৎসাসংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র দেখাতেRead More



Comments are Closed