হবিগঞ্জে ৪ লাখ টাকার গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে ৪ লাখ ২০ হাজার টাকা মূল্যের ২৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি লেচু মিয়া (৩২) কে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি সিএনজি অটোরিক্সা জব্দ করা হয়।
মঙ্গলবার (১৯ মার্চ) দুপুরে হবিগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার আক্তার হোসেন।
তিনি জানান, শায়েস্তাগঞ্জের পুরান বাজার এলাকার একটি হোটেলের সামন থেকে লেচু মিয়াকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত লেচু মিয়া বাহুবল উপজেলার বানিয়াগাও গ্রামের ইয়াদুল হোসেনের পুত্র।
পুলিশ সুপার বলেন, মাদক ব্যবসায়ী লেচু মিয়াকে জিজ্ঞাসাবাদে জানা গেছে, সাইফুল ইসলাম সুমন নামে অপর আরেক মাদক কারবারির কাছ থেকে মাদকগুলো ক্রয় করেছে।
গ্রেপ্তারকৃত লেচু মিয়ার বিরুদ্ধে ৮টি মাদক মামলা রয়েছে। সে জেলার বিভিন্ন স্থানে মাদক সরবরাহ করতো। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
Related News
হবিগঞ্জে বিচ্ছুর কামড়ে যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের আজমিরীগঞ্জে বিচ্ছুর কামড়ে সৌরভ দেবনাথ (১৮) নামে এক কিশোরে মৃত্যু হয়েছে।Read More
হবিগঞ্জে ৭ হাজার ৮০০ পিস ইয়াবাসহ যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে পিকআপের ইঞ্জিনের ওপর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৭ হাজার ৮০০Read More



Comments are Closed