বড়লেখায় সোনাই নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের বড়লেখায় সোনাই নদী থেকে স্বপ্না দাস (২৭) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৯ মার্চ) দুপুরে লাশটি উদ্ধার করা হয়।
নিহত স্বপ্না দাস উপজেলার দাসেরবাজার পানিসাওয়া গ্রামের অসীম দাসের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, স্বপ্না দাস (২৬) মঙ্গলবার সকালে কাপড় ধুতে সোনাই নদীর ঘাটে যান। এরপর তিনি আর বাড়ি ফিরে না আসায় স্বজনরা খোঁজ নিতে নদীতে গিয়ে তার লাশ ভাসতে দেখেন। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
স্বপ্নার শ্বশুর বাড়ির লোকজন জানিয়েছেন-স্বপ্না সাতার জানতেন না। নদীতে কাপড় ধুতে গিয়ে হয়ত তিনি ডুবে মারা গেছেন।
বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) সঞ্জয় চক্রবর্ত্তী বলেন, নদী থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
Related News
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ দিয়ে মাছ নিধন, স্বাস্থ্যঝুঁকিতে স্থানীয়রা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগ করে দেশীয় প্রজাতির মাছ নিধনের অভিযোগRead More
মৌলভীবাজারে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে চালক নিহত, আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. রিপন মিয়া (২৫)Read More



Comments are Closed