নিখোঁজের ৪দিন পর সোনাই নদীতে মিলল যুবকের মরদেহ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের সোনাই নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ বুলবুল আহমেদ হৃদয়ের (২০) লাশ ৪দিন পর সোমবার (১৮ মার্চ) সকালে নদীতে ভাসমান অবস্থায় পাওয়া যায়।
হাফেজ বুলবুল আহমেদ হৃদয় উপজেলার চৌমুহনী ইউনিয়নের কমলানগর গ্রামের আইয়ুব আলীর ছেলে।
গত ১৪ মার্চ বৃহস্পতিবার দুপুরে বুলবুল আহমেদ হৃদয় সোনাই নদীতে মাছ ধরতে যান। সন্ধ্যা গড়িয়ে গেলেও বাড়ি না ফেরায় পরিবারের লোকজন উৎকণ্ঠিত হয়ে এলাকায় বুলবুলের নিখোঁজ হওয়ার বিষয়ে মাইকিং করে। লোকজন এসময় নদীর পাড়ে বুলবুলের ব্যবহৃত জুতা ও মাছ ধরার সরঞ্জাম দেখতে পায়। কিন্তু বুলবুলকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। ওইদিন রাতেই এ ব্যাপারে মাধবপুর থানায় জিডি করা হয়।
নিখোঁজ হওয়ার ৪ দিন পর সোমবার সকালে স্থানীয় লোকজন বুলবুলের ভাসমান লাশ নদীতে দেখতে পায়। খবর পেয়ে কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মোস্তফা লাশ উদ্ধার করেছেন।
বিষয়টি নিশ্চিত করে মাধবপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আতিকুর রহমান জানান, আমরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করেছি। প্রাথমিকভাবে তার শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায় নাই।
Related News
হবিগঞ্জে বিচ্ছুর কামড়ে যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের আজমিরীগঞ্জে বিচ্ছুর কামড়ে সৌরভ দেবনাথ (১৮) নামে এক কিশোরে মৃত্যু হয়েছে।Read More
হবিগঞ্জে ৭ হাজার ৮০০ পিস ইয়াবাসহ যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে পিকআপের ইঞ্জিনের ওপর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৭ হাজার ৮০০Read More



Comments are Closed